বড়াইগ্রামে ২০০ তরমুজগাছ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না মাঠের কৃষক আলাল উদ্দিনের ২০০টি তরমুজগাছ গত রোববার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
উপজেলার মাড়িয়া গ্রামের আলাল উদ্দিন এ বছর রয়না মাঠে এক বিঘা জমি বর্গা নিয়ে তরমুজ চাষ করেন। সম্প্রতি সব গাছে তরমুজ ধরেছে। কিছুদিনের মধ্যে তরমুজ বাজারে তোলার উপযোগী হতো। রোববার দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর সব তরমুজগাছ কেটে ফেলেছে।
গতকাল সোমবার সকালে আলাল উদ্দিন জমিতে গিয়ে গাছগুলো কাটা দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘এ পর্যন্ত এক লাখ টাকার বেশি খরচ করেছি। আমি ঋণ-ধার কীভাবে শোধ করব, তা ভেবে পাচ্ছি না।’