বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি সীমান্তে গতকাল রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গরু মোটাতাজাকরণ বড়ি ও যৌন উত্তেজক বড়ি জব্দ করেছে। হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আবদুর জব্বার বলেন, চোরাকারবারিরা ফকিরপাড়া সীমান্ত দিয়ে চোরাচালানি পণ্য পাচারের সময় বিজিবি সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে চোরাকারবারিরা দুটি ব্যাগ ফেলে পালায়। ব্যাগ দুটি থেকে ৮১ হাজার পিস গরু মোটাতাজাকরণ বড়ি ও ১২ হাজার পিস যৌন উত্তেজক বড়ি জব্দ করা হয়।