বদরগঞ্জে এক রাতে আটজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মামলার আট আসামিকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নিজপাড়া গ্রামের রেজাউল ইসলাম, কুলিপাড়া গ্রামের ওবায়দুল হক ও তাঁর মা রহিমা খাতুন, হরিচরণশর্মা গ্রামের ছবিরন খাতুন, সাধুকুটিরঘাট গ্রামের আনারুল ইসলাম, তালকুসাহাবাজ গ্রামের আবুবক্কর সিদ্দিক ও তাঁর স্ত্রী রহিমা বেগম এবং বনগ্রাম গ্রামের গোলাম আজাদ।
কাউনিয়া থানার এএসআই এনামুল বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গোলাম আজাদ এক মাসের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। অন্যরা বিস্ফোরক, নারী, শিশু ও যৌতুক মামলার আসামি। কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশিদ বলেন, গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।