বদরগঞ্জে পাঁচ দিনে সাতটি গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পাঁচ দিনের ব্যবধানে গাভিসহ সাতটি গরু ও ছয়টি খাসি চুরির অভিযোগ উঠেছে। শনিবার থেকে বুধবার পর্যন্ত এসব গরু ও খাসি চুরি হয়।

বদরগঞ্জ থানা-পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের গুটিরডাঙ্গা গ্রামের কৃষক নুর আলমের বাড়ির পাকা প্রাচীর কেটে গোয়ালঘরে ঢুকে অন্তত দুই লাখ টাকা দামের চারটি গাভি চোরেরা নিয়ে গেছে। এ ঘটনায় নুর আলমের বাবা লালমিয়া বাদী হয়ে থানায় গত বৃহস্পতিবার এজাহার দিয়েছেন।

গত মঙ্গলবার রাতে মধুপুরের ধনতোলা গ্রামের কৃষক হাবিবুর রহমান, গত শনিবার রাতে রাজারামপুর পাইটকাপাড়া গ্রামের কৃষক দুলাল মিয়া ও আবুল কাশেমের বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়। গরু তিনটির দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। এ ছাড়া কালুপাড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেনের অন্তত ৪০ হাজার টাকা দামের ছয়টি খাসি চুরি হয়েছে।