বদরগঞ্জে সেতুর নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

রংপুরের বদরগঞ্জে আনুমানিক ৩৬ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বকশীগঞ্জ ঈদগাহ মাঠসংলগ্ন খালের সেতুর নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

বদরগঞ্জ থানা-পুলিশ জানায়, উদ্ধারের সময় লাশের পরনে চেক শার্ট ও কালো রঙের ফুলপ্যান্ট ছিল। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা হয়।

একই দিন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোসেনপুর এলাকায় পুকুর থেকে একটি রিকশা জব্দ করা হয়। পুলিশ বলছে, ওই রিকশার সঙ্গে এই ব্যক্তির কোনো যোগসূত্র থাকতেও পারে।