প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী সদর উপজেলা বদরপুর ইউপির বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী আবদুস সালাম শরীফকে গত শুক্রবার সন্ধ্যায় গণসংযোগকালে পুলিশ গ্রেপ্তার করেছে। আবদুস সালাম শরীফ জেলা বিএনপির সদস্য ও বদরপুর ইউপির বর্তমান চেয়ারম্যান। সদর থানার ওসি কে এম তারিকুর ইসলাম জানান, সন্ত্রাস দমন আইনের একটি মামলায় সালাম শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বলেন, সালাম শরীফের বিরুদ্ধে করা মামলাগুলোর মধ্যে একটি তদন্তাধীন। অপর মামলাগুলোতে তিনি জামিনে আছেন। আসলে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়। তাই তাঁকে নির্বাচন থেকে সরিয়ে দিতে এই গ্রেপ্তার।