বদলগাছিতে এক রাতে পাঁচটি গরু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর বদলগাছি উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামের আশরাফুল ইসলামের বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে পাঁচটি গরু চুরি হয়েছে।
জানা যায়, আশরাফুল ইসলাম অস্ট্রেলিয়ান জাতের পাঁচটি গাভি পালন করতেন। গত মঙ্গলবার রাতে চোর গোয়ালঘরের তালা কেটে গরুগুলো নিয়ে যায়।
আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, খাওয়া-দাওয়া শেষে রাত ১২টার দিকে তাঁরা সবাই ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ঘুমে থেকে উঠে গোয়ালঘরে গরুগুলো দেখতে পাননি তিনি। তিনি আরও বলেন, ‘নিজের সন্তানের চেয়ে গরুগুলোর বেশি যত্ন করতাম। কারা যে আমার এই সর্বনাশ করল।’
কোলা ইউপি সদস্য শাহিনুর ইসলাম বলেন, আশরাফুল ইসলাম একজন নিম্নমধ্যবিত্ত গৃহস্থ। গরুগুলো চুরি হওয়ায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বদলগাছি থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, ‘গরু চুরির ঘটনাটি আমার জানা নেই। কেউ ঘটনাটি থানায় অবহিত করেননি।’