বদলি হিসেবে পরীক্ষা দিতে এসে আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদলি পরীক্ষার্থী হিসেবে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এলে জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার শুল্ক গোয়েন্দার সিপাই ও অন্যান্য পদে নিয়োগের পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন এ দুজন।
আটক দুই শিক্ষার্থী হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র উত্তম কুমার রায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এমবিএর ছাত্র শাহ জালাল।
প্রকৃত পরীক্ষার্থী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার সাহবাজপুর গ্রামের আবু সালেহ মো. রায়হানের বদলি হিসেবে পরীক্ষা দিতে এসেছিলেন উত্তম। তিনি ৮০ হাজার টাকার বিনিময়ে বদলি পরীক্ষার চুক্তি করেন। আর কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকনান্দা নামাপাড়া গ্রামের আইন উদ্দিনের বদলি হিসেবে পরীক্ষা দিতে এসেছিলেন শাহ জালাল।