বন কর্মকর্তা বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী-১ রেঞ্জের সাগরনাল বিটের কর্মকর্তা (ফরেস্টার) সৈয়দ আশিক আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী স্বাক্ষরিত একটি চিঠিতে সৈয়দ আশিক আহমেদকে সাময়িক বরখাস্তের কথা জানানো হয়। ওই চিঠিতে তাঁর (আশিক) বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণ, জব্দ করা কাঠ গোপনে বিক্রি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বেনামে অভিযোগ পাঠানোর কথা উল্লেখ করা হয়।
তবে সৈয়দ আশিক আহমেদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে গতকাল সোমবার জানান, বরখাস্তের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ-সংক্রান্ত কোনো চিঠি এখনো পাননি।