বন বিভাগের তিন কর্মকর্তা অপহৃত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু থেকে গতকাল বন বিভাগের তিন কর্মকর্তাকে অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃতরা হলেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফরিদ মিয়া, রেঞ্জ কর্মকর্তা রবিউল হোসেন ও ফরেস্টার বিবর্তন চাকমা।
রাঙামাটি পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ঘটনাটি অপহরণ কিনা নিশ্চিত হওয়া যাচ্ছে না। বন বিভাগের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার জানান, তাঁরা (বন কর্মকর্তারা) কথা বলে জোতের গাছ দেখতে সেখানে গেছেন। তার পরও খোঁজখবর নেওয়া হচ্ছে।