বনদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া এলাকা থেকে গতকাল শনিবার দুপুরে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর উপপ্রধান সুরত আলীকে (৩১) অস্ত্র, গুলিসহ আটক করেছে কোস্টগার্ড। সুরতের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা গ্রামে। আটক দস্যুকে শরণখোলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।