বনদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে র্যা ব সদস্যরা গতকাল বৃহস্পতিবার শফিকুল ইসলাম (৪০) নামের এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী একটি গুলিসহ একনলা বিদেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। গতকাল গভীর রাতে র্যা ব-৬-এর সদস্যরা উপজেলার আমুরবুনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। র্যা ব-৬-এর অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বনদস্যু শফিকুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বাড়ির পাশের একটি মাঠের গাছতলায় মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় গুলিসহ অস্ত্রটি উদ্ধার করা হয়। শফিকুল সুন্দরবনের বনদস্যু দারোগা বাহিনীর সদস্য ছিলেন বলে জানান ওই কর্মকর্তা। এ ঘটনায় র্যা ব-৬-এর উপসহকারী পরিচালক শাহাদাৎ হোসেন বাদী হয়ে মামলা করেছেন।