বনদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুতার অভিযোগে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা এলাকা থেকে গত বুধবার রাতে খলিল মল্লিক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মালেক মল্লিকের ছেলে। শ্যামনগর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে বনদস্যু কামাল বাহিনীর সক্রিয় সহযোগী বলে স্বীকার করেছেন খলিল। তাঁর বিরুদ্ধে মুক্তিপণের টাকা আদায় ও বনদস্যুদের মালামাল সরবরাহ করার অভিযোগ রয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।