প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় বনদস্যু আলিম বাহিনীর সক্রিয় সদস্য আনারুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে শ্যামনগর উপজেলার চুনকুড়ি এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আনারুল ইসলাম আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের বাসিন্দা। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনসংলগ্ন চুনকুড়ি গ্রামে অভিযান চালিয়ে বনদস্যু আলিম বাহিনীর সক্রিয় সদস্য আনারুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে সুন্দরবনে দস্যুতার অভিযোগে চারটি মামলা রয়েছে।