বনদস্যু বাহিনীর প্রধানসহ দুজন আটক ও দুই জিম্মি উদ্ধার
সুন্দরবন এলাকা থেকে এক বনদস্যু বাহিনীর প্রধানসহ দুজন বনদস্যুকে আটক ও দুজন অপহৃত জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার তাদের সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী থেকে আটক ও উদ্ধার করা হয়।
আটক বনদস্যুরা হলো সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনিমুখো গ্রামের মাহবুব শেখ (২৮)। সে বনদস্যু বাহিনী মাহবুব বাহিনীর প্রধান। অন্যজন সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা গ্রামের আবু তালেব (৩৭)। সে একই বাহিনীর সদস্য।
উদ্ধার হওয়া জিম্মিরা হলো বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাঁশখালী গ্রামের আরিফ শেখ (৩২) ও আশাশুনি উপজেলার খাজরা গ্রামের রিপন সরদার (১৫)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, বন্দুকযুদ্ধের বিষয় তাঁর জানা নেই। আটক হওয়া দস্যুদের বিরুদ্ধে সুন্দরবনে জেলেদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। জেলেদের উদ্ধার ও বনদস্যুদের গ্রেপ্তারের ব্যাপারে গ্রামবাসী সহযোগিতা করছে।