বনদস্যুকে আটক করে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের দস্যু আলিম বাহিনীর দ্বিতীয় প্রধান কামরুল ইসলামকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ঠুংরীপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। কামরুলের বাড়ি সুন্দরবনসংলগ্ন শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুল তাঁর শ্বশুরবাড়ি ঠুংরীপুর গ্রামে আত্মগোপন করে ছিলেন। একই এলাকার জেলে আবদুর রউফ গতকাল সকাল ১০টার দিকে তাঁকে দেখে চিনতে পেরে গ্রামের লোকদের জানান। পরে লোকজন এক হয়ে কামরুলকে আটক করে কালীগঞ্জ থানায় খবর দেয়।
আবদুর রউফ বলেন, রমজান মাসে সুন্দরবনে মাছ ধরার সময় কামরুল ইসলামের নেতৃত্বে আলিম বাহিনীর সদস্যরা তাঁদের কয়েকজনকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে। তিনি ২৫ হাজার টাকা দিয়ে মুক্তি পান।