বনদস্যুদের কাছে জিম্মি পাঁচ জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার সুন্দরবনে বনদস্যু রেজা বাহিনী তিন লাখ টাকা চেয়ে ১০ জন জেলেকে অপহরণ করে। দেড় লাখ দিয়ে পাঁচজন জেলে মুক্তি পেয়েছেন। গত শনিবার তাঁরা বাড়ি ফিরেছেন। অন্য পাঁচ জেলে এখনো বনদস্যুদের হাতে আটক রয়েছেন।
ফিরে আসা জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হেতালখালী গ্রামের ফিরোজ হোসেন, চুনকুড়ি গ্রামের আবুল বাসার, হরিনগর গ্রামের ইসমাইল মোড়ল, মুন্সিগঞ্জ জেলেপাড়ার জগ মণ্ডল ও খুলনার কয়রা উপজেলার গাবরা গ্রামের মজিদ ঢালী। জেলেরা জানিয়েছেন, ২ ও ৩ জুন পশ্চিম সুন্দরবনের নুচোখালী, চুনকুড়ি ও সুবদে খাল থেকে তাঁদের ১০ জনকে জিম্মি করে বনদস্যু রেজা বাহিনীর সদস্যরা।