বনশ্রীতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে গতকাল সোমবার রিক্তা খাতুন (২৮) নামের এক নারীর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
চাকরি থেকে বরখাস্ত হওয়ায় রিক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রিক্তার গ্রামের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর গ্রামে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসাইন প্রথম আলোকে বলেন, রিক্তা রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। মানসিক সমস্যার কারণে সম্প্রতি চাকরি থেকে তাঁকে বরখাস্ত করা হয়। এ কারণে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে আত্মহত্যা ছাড়া মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কি না, তা জানা যাবে বলে তিনি জানান।
কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু: এদিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মাঝপাড়া এলাকায় কীটনাশক পান করে ফাতেমা আক্তার (২০)
নামের এক গৃহবধূ মারা গেছেন। গতকাল বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।