বনশ্রীতে গৃহকর্মী ধর্ষণের শিকার দারোয়ান গ্রেপ্তার
দক্ষিণ বনশ্রীতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক কিশোরী গৃহকর্মী ধর্ষণের শিকার হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে বাড়ির দারোয়ান আলী হোসেনকে আটক করা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় ওই গৃহকর্মীকে তার গৃহকর্ত্রী পাশেই তাঁর এক বান্ধবীর বাসায় একটি কাজে পাঠান। সেখান থেকে গৃহকর্মী তার গৃহকর্ত্রীর বাসায় ফিরে আসার সময় দারোয়ান আলী হোসেন তার মুখ চেপে ধরে নিরাপত্তাকর্মীর কক্ষে নিয়ে ধর্ষণ করেন। এ ব্যাপারে কাউকে কিছু না বলতে আলী হোসেন গৃহকর্মীকে হুমকি দেন।
গৃহকর্মী বাসায় ফিরে এসে তার গৃহকর্ত্রীর কাছে জানালে তাঁরা ঘটনাটি র্যা বকে জানান। একই সঙ্গে তাঁরা গৃহকর্মীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করান। পরে র্যা ব আলী হোসেনকে আটক করে খিলগাঁও থানায় সোপর্দ করে।
রাতে যোগাযোগ করা হলে খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় গত রাতে আলী হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।