বনশ্রীতে ভাইবোন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুসরাত আমান, আলভী আমান
নুসরাত আমান, আলভী আমান

রাজধানীর বনশ্রীর একটি বাসায় ২৯ ফেব্রুয়ারি নুসরাত আমান (১২) ও আলভী আমান (৬) নামে দুই ভাইবোনকে হত্যার অভিযোগ উঠেছে তাদের মা মাহফুজা মালেকের বিরুদ্ধে। ময়নাতদন্তে দুই শিশুকে শ্বাসরোধে হত্যার প্রমাণ পাওয়া গেলে তিনি সন্তানদের হত্যার কথা স্বীকার করেন। রামপুরা থানায় দুই শিশুর বাবা আমান উল্লাহ বাদী হয়ে মাহফুজা মালেকের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মাহফুজা মালেক বর্তমানে কারাগারে আছেন