বনানী থেকে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানী এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটকের দাবি করেছে র্যাব। গতকাল এক বিজ্ঞপ্তিতে র্যাব এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেজর ইশতিয়াক আহমেদের নেতৃত্বে র্যাব-১-এর একটি দল বনানী এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. রফিককে (৩২) একটি বিদেশি পিস্তল, একটি গুলি, চারটি মুঠোফোন ও ১ লাখ ৩৬ হাজার টাকাসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রফিক জানিয়েছেন, কড়াইল বস্তি এলাকায় একটি সংঘবদ্ধ দল ২৫০টি ঘর থেকে প্রতি মাসে অবৈধ গ্যাস ও পানি বাবদ চাঁদা আদায় করত।