বনানীতে উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের বেসমেন্ট বা ভূতলের গাড়ি পার্কিংয়ের জায়গা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বনানী এলাকায় অভিযান চালিয়েছে। গতকাল বুধবার চালানো অভিযানে অবৈধভাবে পরিচালিত একাধিক স্থাপনা ও র‍্যাম্প (গাড়ি ওঠার জন্য ঢালু সিঁড়ি) ভেঙে ফেলা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে বনানী ‘জি’ ও ‘এইচ’ ব্লকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। রাজউকের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের উচ্ছেদে অবৈধভাবে গড়ে তোলা দুটি দোকান ভেঙে দেওয়া হয়। এ ছাড়া ফুটপাত দখল করে বানানো সাতটি বাগান ও ছয়টি র‍্যাম্প উচ্ছেদ করা হয়। এ বিষয়ে রাজউকের অথরাইজড অফিসার আদিলুজ্জামান প্রথম আলোকে বলেন, গাড়ি চলাচলের সুবিধার্থে রাস্তার পাশে যাঁদের বাড়ি থাকে তাঁদের ফটকের সামনে সিটি করপোরেশন ফুটপাতের উচ্চতা শূন্য করে দেয়। তারপরও দেখা যায়, অনেক বাড়ির মালিক গাড়ি ওঠার জন্য সড়কে অবৈধভাবে ঢালু সিঁড়ি বানান। সড়কে চলে আসা এই অবৈধ অংশ রাজউক ভেঙে দিচ্ছে। বিজ্ঞপ্তি