বনানীতে কিশোরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর কড়াইল বস্তির লেক থেকে অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল পৌনে আটটার দিকে বনানী থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। পুলিশ ধারণা করা হচ্ছে ওই কিশোরের বয়স ১৬ বছর।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান প্রথম আলোকে জানান, কড়াইল বস্তির সংযোগ সেতুর পাশের লেকে সকালে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। কিশোরের পরনে ছিল কালো প্যান্ট ও নীল টি-শার্ট।

এসআই আরও জানান, লাশের শরীর ফোলা থাকলেও এতে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। দুপুর একটার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়েছে।