প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনানীর বউবাজার এলাকায় মোছা. হালিমা (২৫) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বউবাজারের একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হালিমা তাঁর স্বামী মো. সুজনের সঙ্গে বউবাজারে থাকতেন। সুজন রিকশাচালক এবং হালিমা পোশাক কারখানার কর্মী ছিলেন। কিছুদিন থেকে হালিমা শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার রাত আড়াইটার দিকে বাসার আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম নুরুল হক বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।