বনানীতে বিস্ফোরকসহ শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে একটি মেস থেকে ১৩০টি ককটেল, বোমা তৈরির প্রচুর সরঞ্জামসহ ইসলামী ছাত্রশিবিরের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিবিরের বনানী থানার সভাপতি মোস্তাফিজুর রহমান (২৩), কর্মী জয়নাল আবেদিন (২০), আরিফুজ্জামান আরিফ (১৮), আতিয়ার রহমান (২২) ও খালিদ সাইফুল্লাহ (২০)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভুঁইয়া মাহবুব হাসান বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে মহাখালীর টিবি গেট এলাকার একটি মেস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত ডিসেম্বর থেকে তাঁরা ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকছিলেন। ওই মেসবাড়ি থেকে ১৩০টি ককটেল, এক কেজি গানপাউডার, ১০ কেজি পাথরের টুকরা, ১২টি নতুন স্কচটেপ, তিন কেজি পেরেক, দুই লিটার পেট্রল, তিন বান্ডিল তুলা, এক কেজি জর্দা, ১৫টি জর্দার খালি কৌটাসহ বোমা তৈরির বেশ কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, অবরোধে নাশকতার জন্য ককটেল ও পেট্রলবোমা তৈরি করতেন তাঁরা।
মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবির জানান, কয়েক মাস আগে মহাখালীর ওই বাসা ভাড়া নিয়ে সেখানে মেস করে থাকা শুরু করেন শিবিরের নেতা-কর্মীরা। এর মধ্যে শিবিরের নেতা মোস্তাফিজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের দ্বিতীয় বষের্র ছাত্র। বাড়ি গাজীপুরের কালীগঞ্জে।