বনানীর আদম ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর আদম ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সি হত্যায় জড়িত থাকার অভিযোগে হেলাল নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে ডিবি (উত্তর)।
ডিবির (উত্তর) উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকা থেকে হেলালকে থেকে গ্রেপ্তার করা হয়। তিনিই সিদ্দিক মুন্সি হত্যার পরিকল্পনাকারী।
আজ বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।