বনের তিনজনের বিরুদ্ধে ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলার এক গোলপাতা ব্যবসায়ীর সাড়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বন বিভাগের তিন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। মংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার দুপুরে এ অভিযোগ করেন ওই ব্যবসায়ী।
অভিযোগকারী ব্যবসায়ী রহিমা বেগম মংলা পৌরসভার সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা।
রহিমা অভিযোগ করেন, কূপের কর্মকর্তা কবির উদ্দিন, বন প্রহরী দিদারুল ইসলাম ও নৌকাচালক মাসুদ মোল্লা ৫০০ কুইন্টাল গোলপাতা দেওয়ার কথা বলে রাজস্ব ছাড়াও ৩ লাখ ৫০ হাজার টাকা অগ্রিম নেন। ৫০০ কুইন্টাল গোলপাতার বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা। টাকা নিয়েও তাঁরা বাওয়ালিদের কোনো পাতা সংগ্রহ করতে দেননি।
জানতে চাইলে কবির উদ্দিন বলেন, বন প্রহরী ও তাঁর সঙ্গে কোনো আর্থিক লেনদেন হয়নি। নৌকাচালক মাসুদ মোল্লা বলেন, ‘আমি তাঁর (রহিমার) কাছ থেকে কোনো টাকা নিইনি।’