বন্দর নিরাপত্তা পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ধকোটি টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সাড়ে ১৪ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম বন্দরের এক নিরাপত্তা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাঁর নাম আবুল বশর চৌধুরী। গতকাল বুধবার বিকেলে ডবলমুরিং থানায় দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক এ এইচ এম আখতারুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।
দুদক সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন আবুল বশর চৌধুরী। দুদক ওই বিবরণী যাচাই-বাছাই করে জানতে পারে, এতে ১৪ লাখ ৪২ হাজার ৩২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার হয়েছে। এ ছাড়া ৫৫ লাখ ১০ হাজার ১২৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে।