বন্দরে কালী মন্দিরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার খানবাড়ী এলাকায় শ্মশান কালীমন্দিরে চুরি হয়েছে। বুধবার গভীর রাতে মন্দিরের গেটের তালা ভেঙে প্রতিমার গয়না, দানবাক্স থেকে নগদ টাকাসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় মন্দির কমিটির যুগ্ম সম্পাদক শংঙ্কর চন্দ্র দাস বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বন্দর থানায় মামলা করেছে। খবর পেয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।