বন্দরে কিশোরের গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ বন্দরে একটি পুকুর থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার দক্ষিণ হাজ্বীপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
নিহত কিশোরের গলা ও পেট কাটা ছিল। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বিকেলে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বন্দরের দক্ষিণ হাজ্বীপুর এলাকার রাজনৈতিক নেতা সানু মিয়ার বাড়ির সামনের পুকুর থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত (১৪) কিশোরের মরদেহ উদ্ধার করে। তার গলা কাটা এবং ছুরির আঘাতে পেট কাটা ছিল। ধারণা করা হচ্ছে, এ কিশোরকে তিন-চার দিন আগে হত্যা করা হয়েছে।