বন্দরে পাওনা টাকা চাওয়ায় চারজনকে পিটিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ায় চারজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন দেনাদারেরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দেওলী চৌড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চারজন হলেন সাদ্দাম (২৬), তাঁর বন্ধু তাহের (২০), মা খুশি বেগম (৪৫) ও বোন শিখা বেগম (১৮)। তাঁদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দেওলী চৌড়াপাড়া এলাকার আবদুল জলিল মিয়ার ছেলে সাদ্দাম একই এলাকার মৃত খোকা ব্যাপারীর ছেলে কাওসারের কাছে গেঞ্জি ব্যবসার দেড় লাখ টাকা পান। গতকাল বিকেলে সেই টাকা চাওয়ায় কাওসার, তাঁর ভাই সাঈদ ও নূর মোহাম্মদ মিলে সাদ্দাম ও তাঁর পক্ষের লোকজনের ওপর হামলা করেন। এ সময় সাদ্দাম, তাহের, খুশি বেগম ও শিখা বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।
আহত সাদ্দাম এ ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।