বন্দরে র্যা বের হাতে ছাত্রলীগের নেতা আটক, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লেজারাস র্যালি এলাকা থেকে গত সোমবার ছাত্রলীগের স্থানীয় নেতা খান মাসুদকে আটক করেছে র্যা ব-১১। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যা ব।
র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন বলেন, খান মাসুদ বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় তাঁর আস্তানায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি, দুই বোতল মদ, পাঁচ ক্যান বিয়ার ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাঁকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বন্দর থানার ওসি আবুল কালাম গতকাল মঙ্গলবার বলেন, র্যাব এখনো খান মাসুদকে পুলিশের কাছে হস্তান্তর করেনি। তবে খান মাসুদের বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র লুটসহ সাতটি মামলা আছে।
বন্দর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২ জুলাই বন্দরের ডকইয়ার্ডের সামনে পুলিশের ওপর হামলা করে এসআই অখিল রঞ্জন বিশ্বাসের অস্ত্র লুট করে নিয়ে যায় খান মাসুদের লোকজন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হামলা ও অস্ত্র লুটের ঘটনায় বন্দর থানায় মামলা করে।