প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আম্মার ডেরা নামক এলাকা থেকে গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে দেশে তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক ওবায়দুল হক বলেন, আম্মার ডেরা এলাকার এস এম অ্যাগ্রোফার্মার খামারে একদল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে গেলেও খামারের রান্নাঘর থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়।