বন্দুক ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা থেকে রোববার দিবাগত রাত একটায় একটি বন্দুক ও একটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, গোপনে খবর পেয়ে মাইজ কাকারা গ্রামের জনৈক জহিরুল ইসলামের বসতঘরের খড়ের গাদার নিচ থেকে একটি বন্দুক ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়।