বন্দুকযুদ্ধে নিহত মোতাহারের লাশ মর্গে পড়ে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত মোতাহার হোসেনের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দুই দিন ধরে পড়ে রয়েছে। অপহৃত স্কুলছাত্র আবদুল্লাহ হত্যার সন্দেহভাজন আসামি মোতাহারের স্বজনদের কেউ লাশ নিতে আসেনি।

র‍্যাবের ভাষ্যমতে, গত সোমবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের চিতাখোলা এলাকায় র‌্যাব-১০-এর একটি টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মোতাহার হোসেন।

মর্গের ইনচার্জ শ্যামল লাল বলেন, সোমবার সন্ধ্যায় মোতাহারের ময়নাতদন্ত শেষ হয়। এরপর থেকে অন্তত মঙ্গলবার বিকেল পর্যন্ত আত্মীয়স্বজন বা পরিচিত কেউ লাশ দাফনের জন্য নিতে আসেনি। ফলে লাশটি মর্গে সংরক্ষিত আছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘এখনো কেউ লাশ নিতে আসেনি। আমরা আরও দু-এক দিন অপেক্ষা করব। এর মধ্যে কেউ না এলে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হবে।’