বন্দুকযুদ্ধের নামে 'রাষ্ট্রীয় সন্ত্রাস' বন্ধের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কথিত বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল সোমবার বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এ আহ্বান জানান। ঢাকার মুগদা ও যশোরের মনিরামপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হওয়ার ঘটনায় নিন্দাও জানিয়ে এসব হত্যার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, দেশে একটি সংবিধান ও বিচারব্যবস্থা থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধারাবাহিকভাবে মানুষ খুন কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে চলতে পারে না। ‘বন্দুকযুদ্ধ’ বা ‘ক্রসফায়ারের’ গল্প ফেঁদে মানুষ মেরে ফেলার লাইসেন্স আইনশৃঙ্খলা বাহিনীর নেই। যত বড় অপরাধীই হোক প্রচলিত, আইনেই তার বিচার রয়েছে। বিজ্ঞপ্তি।