বন্দুকসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞায় গতকাল শুক্রবার ভোরে দুটি বন্দুক, দেশি অস্ত্রসহ জাহিদুল ইসলাম ওরফে সুজন (৩০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার জগৎপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানার পুলিশ গতকাল ভোর চারটার দিকে জাহিদকে উপজেলার ফাজিলেরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে দুটি একনলা বন্দুক, একটি কার্তুজ, পিস্তলের একটি ম্যাগাজিন, একটি চাকু ও একটি ক্ষুর উদ্ধার করা হয়েছে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।