প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনা সদর উপজেলার সাদুল্লাহপুর ইউনিয়নের রাঘবপুর গ্রাম থেকে মঙ্গলবার দিবাগত রাতে শফিকুল ইসলাম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি ওই গ্রামেই। আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তি স্থানীয় চরমপন্থী দলের সদস্য। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।