বন্ধ হলো ত্রিশালের ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট তৈরি করায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দেওয়ানিয়াবাড়ি গ্রামে মেসার্স ফরাজী ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নির্বাহী হাকিম মহিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, দেওয়ানিয়াবাড়ি গ্রামের আবদুস সালামের মালিকানাধীন মেসার্স ফরাজী ব্রিকস পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল। ইটভাটার পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিছুদিন আগে পরিবেশদূষণের অভিযোগ এনে এলাকাবাসী এটি বন্ধের দাবি জানিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেছিলেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ইটভাটাটি বন্ধের নির্দেশ দেয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে ইট তৈরি করা হচ্ছিল। এ বিষয়ে ২৩ ডিসেম্বর প্রথম আলোয় ‘নিষেধাজ্ঞা অমান্য করে পোড়ানো হচ্ছে ইট’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।