বন্ধুকে আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুকে আটকে রেখে ডেমরার উত্তর ডগাইরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী নিজে বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা করেছেন। মামলার পর পুলিশ সাগর (২৭) ও রফিকুল ইসলাম (২৪) নামের দুজনকে গ্রেপ্তার করেছে। এ মামলার আরেক আসামি সিরাজকে (৩৮) পুলিশ এখনো ধরতে পারেনি।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) স্নেহাশীষ রায় বলেন, ধর্ষণের শিকার তরুণী (১৮) গত শনিবার সকালে তাঁর বন্ধুর সঙ্গে ঝিনাইদহ থেকে ঢাকায় আসেন। ডেমরা বাসস্ট্যান্ডে তাঁদের সঙ্গে সাগর, রফিকুল ও সিরাজের পরিচয় হয়। এই তিনজনের পরামর্শ অনুযায়ী দুজনে উত্তর ডগাইরে একটি বাসায় ওঠেন। সেখানে ওই তিনজন ছিলেটিকে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করেন। এসআই বলেন, অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ছাড়া পল্টনে গত রোববার রাতে আরেক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই কিশোরী সাংবাদিকদের বলেছে, ফেসবুকে তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের পরিচয় হয়। রোববার বিকেলে সে ছেলেটির সঙ্গে দেখা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আসে। সন্ধ্যার দিকে তারা পল্টনে যায় এবং একটি চায়নিজ রেস্তোরাঁয় রাতের খাবার খায়। এরপর তারা পল্টনের একটি আবাসিক হোটেলে ওঠে। ওই হোটেলে মেয়েটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পাওয়া গেছে।