বন্ধুর বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণখানে এক কিশোরীকে তারই বন্ধু ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকে গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অভিযান) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, ওই ছাত্রীর সঙ্গে আসিক (১৮) নামের এক তরুণের বন্ধুত্ব ছিল। গত রোববার ওই ছাত্রীর বাসায় কেউ ছিল না। এ সময় আসিক দেখা করতে যান। খালি বাসায় ওই ছাত্রীকে ধর্ষণ করে পালিয়ে যান আসিক। পরিবারের লোকজন বাসায় আসার পর মেয়েটি সব খুলে বলে। পরে সোমবার থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়।