বন্ধুর হাতে কলেজছাত্রী ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বন্ধুর হাতে এক কলেজছাত্রী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর ভাষ্য, গত মঙ্গলবার বিকেল থেকে তাঁকে ভাটারা থানার কুড়িল বিশ্বরোড এলাকার একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয় এবং সে দৃশ্যের ভিডিও ধারণ করা হয়।
ধর্ষণের শিকার ওই ছাত্রী প্রথম আলোকে বলেন, তিনি মহাখালীর একটি হোস্টেলে থাকেন। আরিফুল ইসলাম নামে তাঁর এক বন্ধু আছেন, তিনি পুলিশের সোর্স। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন। এরপর মহাখালী থেকে আরিফুলের দুই বন্ধু রাশিদুল ও কালাম তাঁকে কৌশলে কুড়িল বিশ্বরোডের পানির পাম্প-সংলগ্ন আরিফুলের বাসায় নিয়ে যান। সেখানে আরিফুল ধর্ষণ করেন এবং সে দৃশ্যের ভিডিও ধারণ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, গতকাল সকালে ওই ছাত্রীর স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।