বন্য হাতিকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ণগ্রাম এলাকায় গতকাল বুধবার রাতে একটি বন্য হাতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বনকর্মীরা হাতির মরদেহ উদ্ধার করেন।
পূর্ণগ্রামের কয়েকজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, গতকাল রাতে একটি বন্য হাতি দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় একটি বসতঘরে ভাঙচুর চালায় হাতিটি। পরে রাত ১২টার দিকে কে বা কারা হাতিটির মাথায় গুলি করে। এতে হাতিটি মাটিতে লুটিয়ে পড়ে। তবে হাতির দাঁত বা কোনো অঙ্গপ্রত্যঙ্গ খোয়া যায়নি।
কক্সবাজার উত্তর বন বিভাগের ভোমারিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন, হাতিটিকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। হাতির মরদেহের ময়নাতদন্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে। এ ঘটনায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হবে।