বর ও কনের বাবার জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বর ও কনের বাবাকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান তাঁদের ওই দণ্ড দেন। উপজেলার চণ্ডীপাশা গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) সঙ্গে কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে মাজহারুল আলমের (২১) বিয়ে ঠিক হয়। গতকাল দুপুরে বিয়ের সব আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর ও কনের বাবাকে আটক করে নিজ কার্যালয়ে আনেন। পরে তিনি বর ও কনের বাবাকে কারাদণ্ড দেন। কিশোরগঞ্জ সংবাদদাতা|