বর ও কনের বাবার দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বর ও কনের বাবাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। গত সোমবার ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও ইউএনও শাহেদ পারভেজ এ আদেশ দেন। দুপচাঁচিয়া থানার পরিদর্শক (তদন্ত) জহুরুল হক বলেন, সোমবার পৌর শহরের ডিমশহর মহল্লায় উজ্জ্বল প্রামাণিক তাঁর মেয়ের (১৪) সঙ্গে ভেলুর চক এলাকার মোসলেম সরদারের ছেলের (২০) বিয়ের আয়োজন করেন। দুপুরে পুলিশ অভিযান চালিয়ে বিয়ের আসর থেকে মোসলেম ও উজ্জ্বলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে হাকিম তাঁদের কারাদণ্ড দেন। গতকাল মঙ্গলবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি