বর-কনেকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের টেকপাড়া এলাকার মোহাম্মদ আলীর বিয়ে হচ্ছিল গত শুক্রবার। কনের বয়স ১৮ বছরের কম হওয়ায় দুই পক্ষের অভিভাবকেরা বিয়েটি শরিয়ত মোতাবেক পড়ানোর প্রস্তুতি নেন। পরে ঘটনাটি প্রশাসনকে অবহিত করা হলে শুক্রবার রাত ১১টার দিকে ঈশ্বরগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও মো. তোফায়েল আহমেদ বর-কনে ও বরের দুলাভাই মো. আবদুল মিয়াসহ তিনজনকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক সপ্তাহের কারাদণ্ডের নির্দেশ দেন। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করে তিনজন মুক্তি পান।