বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর পৌরসভা কার্যালয়ে এক মেয়ের শ্লীলতাহানি করার অভিযোগে ওই কার্যালয়ের কর্মচারী আবু তালেবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার পৌরসভার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পৌর মেয়র আবু হানিফ আজাদ জানিয়েছেন। এর আগে গত শনিবার রাতে এ বিষয়ে গ্রাম্য সালিস বৈঠকে আবু তালেবকে বেত্রাঘাত করা হয়। এরপর মামলার বাদী মেয়েটির ভাই মামলা তুলে নেন। আবু তালেব শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন।