বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলা মিশুক ও অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেনকে বরখাস্ত করা হয়েছে। গত শনিবার রাতে সাধারণ সভায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতি সূত্রে জানা যায়, সমিতির তহবিলে গত দুই বছরে প্রায় পাঁচ লাখ টাকা জমা হয়। কিন্তু সমিতির সদস্যরা হিসাব-নিকাশ চাইলে তিনি কোনো হিসাব দেন না। অবশেষে শনিবারের সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাঁকে বরখাস্ত করা হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ঠান্ডু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে বেলাল অভিযোগ অস্বীকার করে জানান, তহবিলের টাকা সমিতির বিভিন্ন কাজে ব্যয় হয়েছে।