প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জালালাবাদ গ্যাসের সিবিএ সভাপতি আবদুর রহমানকে মারধর করা ও কার্যালয় ভাঙচুরের মামলায় কারাবন্দী সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শামসুল হক ও সাবেক সহসম্পাদক মুরলী সিংহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে দুজনকে বরখাস্ত করা হয়। শামসুল হক জালালাবাদ গ্যাসের জুনিয়র টেকনিশিয়ান পদে ও মুরালী সিংহ সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।