বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনায় বিদ্যুতের লাইন মেরামতে গাফিলতির অভিযোগে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ওজোপাডিকো) বরগুনা-পটুয়াখালী-ভোলা অঞ্চলের তত্ত্বাবধায়ক ছাবির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওজোপাডিকোর বরগুনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা বলেন, দায়িত্বে অবহেলার কারণে ওজোপাডিকোর খুলনা অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সফিক উদ্দিন গতকাল সোমবার ছাবিরকে বরখাস্ত করেন। গত শুক্রবার বরগুনার বিদ্যুৎ সরবরাহের মূল লাইনে ত্রুটি দেখা দেওয়ায় জেলা সদর, বেতাগী উপজেলা ও পটুয়াখালীর মির্জাগঞ্জের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়। শনিবার রাত তিনটার দিকে তা স্বাভাবিক হয়।